ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। প্রিপারেশন বেশ ভালো। এই প্রিপারেশন অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ধানের শীষে ভোট চেয়ে মৌমি কুইন সাথীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সহধর্মিণী। রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পথচারী,বিস্তারিত পড়ুন
নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই সঙ্গে রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি লিফলেট, ব্যানার বা অন্যান্য প্রচারপত্রও ব্যবহার করা যাবে না। রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় পোস্টার ব্যবহার লক্ষ্য করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নাগরিক ঐক্যর ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা, ৭টি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবংবিস্তারিত পড়ুন
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। মাহদী আমিন বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে নারীদের উদ্দেশে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিকবিস্তারিত পড়ুন
কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি জানান, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষবিস্তারিত পড়ুন
স্পন্দন হাসপাতালের নবাগত “সিইও’কে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যোগদানকৃত নবাগত “সিইও” মো. ছাবের রেজাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার ( ১ ফেব্রুয়ারী) স্পন্দন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হাসপাতালের স্টাফদের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান, মার্কেটিং ইনচার্জ মো. নাছের রেজা আছু, ল্যাব ইনচার্জ মো. আতিকুর রহমান, ক্যাশিয়ার মো. সালাউদ্দিন, মো. আল মামুন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের সকল পর্যায়েরবিস্তারিত পড়ুন
জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবেন তারা। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’ ১১ দলীয়বিস্তারিত পড়ুন
একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে। নির্বাচন শেষে হয়ে গেলে তারা আবার বিদেশে উড়াল দিবে। রোববার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন ছিল না। শনিবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইটি থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। পরে গতকাল শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথটিও বন্ধ করা হচ্ছিল। এ সময় আগে নিবন্ধনকারীদেরবিস্তারিত পড়ুন

