সাতক্ষীরায় নাগরিক ঐক্যর ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন


নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা, ৭টি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে। আমি বিশ্বাস করি এিনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।”
সভাপতির বক্তব্যে ডক্টর রবিউল ইসলাম খান বলেন, “আজকের এই যোগদান অনুষ্ঠানে যে কথাটি না বললে যোগদান অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যাবে সেটি হলো নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খান, যিনি গত ১১/০১/২০২৬ তারিখে ইন্তেকাল করেছেন। তিনি ছাত্রাবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন এবং তিনি নাগরিক ঐক্যের প্রতিটি মিটিং এ আমাদের সাতক্ষীরার সকল স্তরের কমিটিকে একযোগে বিএনপিতে যোগদানের কথা বারংবার বলতেন এবং বাসায় প্রায়ই আমাকে বিএপিতে যোগদানের বিষয়ে তাগিদ দিতেন। আজকের এই যোগদান অনুষ্ঠানে তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি’র সাথে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের পূর্ব থেকেই আছে। আর বিএনপি’র সাথে যুগপৎ রাজনীতি স্বাচ্ছন্দের সাথেই আমরা করেছি বিগত ১৫ বছর। তাই ভবিষ্যৎ দিনগুলিতে আমরা বিএনপি’র রাজনীতি ভালোভাবেই করতে পারবো এ বিশ্বাস আমাদের শতভাগ আছে। বিএনপির সব যুগান্তকারী রাজনৈতিক কর্মকান্ড এবং পর্যায়ক্রমিক নেতৃত্ব দিবালোকের মতো স্পষ্ট দৃশ্যমান হওয়ায় আগামীতে বিএনপি’র আরও উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যত অবলোকন করে আমরা নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী নাগরিক ঐক্যের রাজনীতি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক জননেতা এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর হাতে ফুলের শুভেচ্ছা দিয়ে এবং জননেতা তারেক রহমান তথা বিএনপি’র রাজনীতির প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করে বিএনপি’র নীতি, আদর্শ, শৃংঙ্খলা এবং গঠনতন্ত্র মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’তে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছি। এসময় তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।”
যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
সমাবেশের আলোচনা সভা শেষে নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদানকারীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নাগরিক ঐক্য থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানকারী ২১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে রূপ নেয়, যেখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নতুন সাথীদের নিয়ে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রচারণার শপথ নেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

