সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সার্বিক সহযোগিতায় ০১ মার্চ ১১ রমজান রবিবার বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সচিব ডা. শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য শেখ নুরুজ্জামান।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন পবিত্র রমজানের মহিমায় দীনের পথে আমাদের চলতে হবে।

তিনি বলেন মানুষের ভালোবাসায় বিপুল ভোটে জনাব তারেক রহমান সরকার গঠন করেছেন। তিনি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান সহ ভাড়শিমলা, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা রতনপুর এবং তারালী ইউনিয়ন বিএনপির তৃর্ণমূল পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকিরবিস্তারিত পড়ুন

  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা