বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, মার্চ ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব তাদেরকে পলিটিক্সের চাপ বা ফ্লো দিবেন না। তাদেরকে আরও কীভাবে গবেষণায় মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করা যায় তার ব্যবস্থাবিস্তারিত পড়ুন

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

চলতি মার্চ মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে গত ২৬ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। যা রোববার (১ মার্চ) সকালে প্রকাশ করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছিল। তখন ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে দুই টাকাবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। জানা গেছে, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুইবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় যাত্রীরা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। রোববার (১ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের ফ্লাইটগুলো আপাতত স্থগিতবিস্তারিত পড়ুন

খামেনির মৃত্যুর পর যে ৩ জনের নেতৃত্বে চলবে ইরান

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ) নিয়ে গঠিত একটি কাউন্সিল সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) কাউকে মনোনীত না করা পর্যন্ত এই কাউন্সিল নেতৃত্বের ক্ষমতা গ্রহণ করতে পারবে। এরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেলবিস্তারিত পড়ুন

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ শুরু করতে যাচ্ছে। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মুহূর্তের মধ্যেই’ এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চলজুড়ে ‘দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে পরিচালিত হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর আইআরজিসি এই ঘোষণাবিস্তারিত পড়ুন

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে; চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয় সময় রোববার (১ মার্চ) ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হয় বলে জানানো হয়েছিল। খামেনিরবিস্তারিত পড়ুন

খামেনি নিহত হওয়ার পর সর্বশেষ অবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী প্রতিশোধের ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবস্থানকারী ২৭টি ঘাঁটি এবং তেলআবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি খুব কঠোরভাবেবিস্তারিত পড়ুন