শনিবার, মার্চ ২৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও দ্বি বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সংগঠনের সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় সরকারি কর্মকর্তারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিল। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সরকারের একটিবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার অরাজনৈতিক পেশাজীবি সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে মার্চ) বেলা ১১ টায় শহরের কনফিডেন্স কোচিং সেন্টারে কোমলমতি ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতিপাদ্য তুলে ধরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠুত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি. বাঁকাল শাখারবিস্তারিত পড়ুন
কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে: শফিকুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ডা.শফিকুল ইসলাম বলেছেন, একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে জামায়াত কর্মীদের তথা দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র নির্মাণ হলে সকল বঞ্চিত মানুষ সমান সুবিধা পাবে। তিনি বলেন- এই দেশের জনগণ রক্ত দিয়ে ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করেছে। বহু মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লব কোনো অবস্থাতেই বেহাত হতে দেয়া যাবে না। নতুন প্রেক্ষাপটে আমরা সকল জায়গায় দাওয়াত পৌঁছানোরবিস্তারিত পড়ুন
যশোরের খেদাপাড়ায় ধানের গোডাউনে মিললো জ্বালানি তেল, জব্দ

যশোরের মনিরামপুরের খেদাপাড়ায় অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন। ওই বাজারের তবিবর রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চার ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। এদিকে- ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন ব্যবসায়ী তবিবর রহমান। উদ্ধারবিস্তারিত পড়ুন
ডাক্তার হওয়ার স্বপ্ন কুরে কুরে খাচ্চে ক্যান্সারে, বাঁচতে চায় মিলি

“মিলি যখন ছোট, তখন থেকেই ও বলত- মা, আমি বড় হয়ে ডাক্তার হব, গ্রামের গরিব মানুষের সেবা করব। ওর বাবা মারা যাওয়ার পর আমি খেয়ে না-খেয়ে ওকে পড়িয়েছি শুধু ওই স্বপ্নটার দিকে তাকিয়ে। কিন্তু আজ আমার সেই মা-মণিটা হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ও কি তবে আর কোনোদিন ক্লাসে ফিরবে না?” ক্লান্ত চোখ আর কান্নায় ভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সামিয়া জামান মিলির মা সেলিনা বেগম। ভাগ্যের নির্মমবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৭টার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তিনি কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এরপর কার্যালয়ে প্রবেশ করেন। এদিকে, পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড়বিস্তারিত পড়ুন
জ্বালানি মজুত ও চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। যাতে কেউ অতিরিক্ত মজুত করতে না পারে এবং তেলের দাম বৃদ্ধি না পায়। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলেন,বিস্তারিত পড়ুন
ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছেন একদল অভিবাসী। সমুদ্রপথে যাত্রা শুরুর পর ছয় দিন ও খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভেসে থাকতে থাকতে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় সেখান থেকে ২১ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, ক্রেটা দ্বীপের কাছ থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের আর্থ আওয়ার সচেতনতা আলোচনা সভা

আর্থ আওয়ার হলো বিশ্বব্যাপী একটি পরিবেশ সচেতনতামূলক আন্দোলন, যেখানে প্রতি বছর মার্চের শেষ শনিবারে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো ও যন্ত্রপাতি বন্ধ রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার করা হয়। এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের আয়োজনে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (শনিবার) সকালে জেলা স্কাউটস ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম।বিস্তারিত পড়ুন
কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে বলেছি, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থাতে পরিণত করা হবে। আমরা সেই লক্ষে এগিয়ে যাচ্ছি। শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

