রবিবার, মার্চ ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, “মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। রমজানের এই পবিত্র শিক্ষাকে ধারণ করে আমরা চন্দনপুরসহ পুরো এলাকাকে একটি আদর্শ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দেওয়া।” রবিবার (৮ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরস্থ চান্দুড়িয়া বাজার কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামের এক বিকাশ এজেন্টের ওপর হামলা করে১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও পরে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কালিগঞ্জের মৌতলা গ্রামের বাসিন্দা। মোকলেছুর রহমান জানান, তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট। তার কৃষ্ণনগর বাজারে একটি দোকান রয়েছে। রোববার দুপুর আনুমানিক ৩ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার থেকে ১কি:মি: আগেবিস্তারিত পড়ুন
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও ইফতার অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত ও ইফতার অনুষ্ঠান করেছেন দেবহাটার বীরমুক্তিযোদ্ধারা। রবিবার (৮ মার্চ) দেবহাটা উপজলার টাউনশ্রীপুরস্থ ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারতে অংশ নেন মুক্তিযোদ্ধারা। পরে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইফতার অনুষ্ঠানে অংশ তারা। ইফতার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব আব্দুল হামিদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুলবিস্তারিত পড়ুন
নকল পোলাও চালের কারবার সংবাদ প্রকাশের পর বাগআঁচড়ার আরিফ স্টোরকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে নিম্নমানের খোলা চাল নামি-দামি কোম্পানির প্যাকেটে ভরে পোলাও চাল হিসেবে বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স আরিফ স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে এবং ভেজাল চাল জব্দ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে অবস্থিত মেসার্স আরিফ স্টোরক এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, বাজার থেকে নিম্নমানেরবিস্তারিত পড়ুন
রমজান আমাদের শেখায় ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের পাশে দাঁড়াতে : এমপি আজীজুর রহমান

রমজানের আসল বার্তা হলো একে অপরের প্রতি সহানুভূতি, সাহায্য ও সচেতন দায়িত্ববোধ। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায় কীভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় এবং মানবকল্যাণ নিশ্চিত করা যায়। আমরা চাই এমন একটি সমাজ যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে বললেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। রোববার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাগআঁচড়াবিস্তারিত পড়ুন
ওসমান হাদি হত্যায় মাসুদসহ দুই প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘এই সময়’। তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবংবিস্তারিত পড়ুন
তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান ও র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে ব্যক্ত করেন এই দিনে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২৬ উৎযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অসংখ্য নারীর অংশগ্রহনে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জেবুন নাহার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী দিবসে দেবহাটায় র্যালি, আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে এবং মহিলাবিস্তারিত পড়ুন

