সোমবার, মার্চ ৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির ইফতার মাহফিল পরিণত হলো মিলনমেলায়

মাসুদ রায়হান পলাশ: ঢাকাস্থ সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী অন্তত ২০০ জন কলারোয়াবাসী উপস্থিত হয়েছিলেন। গত শনিবার বিকেল ৪টার পর থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হতে শুরু করেন। সেদিন সন্ধ্যায় পুরো সম্মেলন কক্ষ হয়ে ওঠে এক খণ্ড কলারোয়া। মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উপস্থিত সবাই সৌহার্দের পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল শেষ করেন।বিস্তারিত পড়ুন
বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারিবিস্তারিত পড়ুন
এমপির হস্তক্ষেপে পারখাজুরা বাওড় বুঝে পেলো মৎস্যজীবী সমিতি, মাছ অবমুক্তি উদ্বোধন

যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি এড. গাজী এনামুল হকের হস্তক্ষেপে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে আনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্তির মধ্য দিয়ে দখল বুঝে পেয়েছে সরকার থেকে ইজারা গ্রহীতা হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি। এ উপলক্ষে সোমবার (০৯ মার্চ) সকালে উক্ত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে বাওড়ের নলতা ঘাটপাড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার সূরা ও কর্ম পরিষদ সদস্য সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত অথবা সোমবার ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত জানান, চোরেরা মন্দিরের প্রধান গেটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সতর্কীকরণ

কলারোয়া বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় কলারোয়া বাজারের বিজয় ফল ভান্ডারে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রূপা কসমেটিকস এন্ড খেলনাঘরের মালিক আব্দুল খালেককে নিষিদ্ধ ও ভারতীয় পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে আক্তার কসমেটিকস এ নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ভারতীয় পণ্য রাখার অপরাধে ৩ হাজারবিস্তারিত পড়ুন
নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দাবি তুলে ধরলো লিডার্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস মো. আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। একই সাথে সংসদ্য’র কাছে দেয়া হয় একটি স্মারকলিপি। সংসদ সদস্য স্মারক লিপিটি গ্রহণ করেন। এবং সংশি¬ষ্ট বিষয়ে যা করণীয় তা করবেন বলে তিনি জানান। সম্প্রতি সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ সুরক্ষায় লিডার্সের বিভিন্ন কার্যক্রমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের গ্যারেজ থেকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৫০) জানান, তিনি ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা এবং জিফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার শিক্ষক। সকালে ব্যক্তিগত কাজে তিনি তাঁর লাল রঙের ‘হিরো স্প্লেন্ডার প্লাস’ (১০০ সিসি) মোটরসাইকেলটি ব্যাংকের গ্যারেজে রেখে ভেতরে প্রবেশবিস্তারিত পড়ুন
তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ, সাস ও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উত্তরণ প্রধান কার্যালয়ের হলরুমে পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দটির বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ’ শব্দটির মধ্যে একটি ঢিলেঢালা ভাব থাকে, যা ‘প্রকাশ্যে নিষেধ’ শব্দটির মাধ্যমে কঠোর আইনি অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষকবিস্তারিত পড়ুন

