বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা এসময় অন্যান্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল – জামায়াত নেতা কারাগারে

সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম আসামি একেএম আজহারুজ্জামান মুকুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একেএম আজহারুজ্জামান মুকুল সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, ন্যায়বিচার, কর্মসংস্থান এবং নারী ও কন্যাদের ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায়বিস্তারিত পড়ুন

‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পিবার (৫ মার্চ) দূপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহর সভাপতিত্বে ও মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, -সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল। ‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে শিশুদের বাহারি বাহারি জন্মদিনের কেক ও বিভিন্ন বেকারি খাদ্যপণ্য। যা খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ছোট বড় সব বয়সের মানুষ। ক্ষতি হচ্ছে হার্ট, বাল্ব, কিডনিসহ মানব দেহের অমূল্য সম্পদ। আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ঐ অঞ্চলের হাজারো মানুষ। এতো সব অনিয়মের পরও চুপচাপ চেয়ারে বসে আছেন কর্তাবাবুরা। ‘এক কথায় বলা যায় রক্ষক করবেন রক্ষা’ কিন্তু ঝিকরগাছা সে নিয়ম সম্পূর্ণ উল্টো। নেই নিয়মিত সঠিকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আহত

রাজনৈতিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম মিলন (৩৬) কে আহত করা হয়েছে। আহত ছাত্রদল নেতা শফিউল আলম মিলন কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। গত ০৩ মার্চ মঙ্গলবার রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শফিউল আলম মিলন বাদি হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন বলে জানাগেছে। এজাহারবিস্তারিত পড়ুন

তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার। জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছেন ওই যুবক। ভুক্তভোগী এক শিশুর মা বলেন, প্রায় এক সপ্তাহ আগে তার সন্তানের ওপরবিস্তারিত পড়ুন