সোমবার, মার্চ ২৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে এ তথ্য। এতে আরও বলা হয়েছে, আগামী ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ থাকবে বন্ধ। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সহযোগিতা কামনা করা হয়েছে সকলের।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশবিস্তারিত পড়ুন
সড়ক ধসে পড়া পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ধসে পড়া একটি সড়ক পরিদর্শনে গিয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ওই সড়ক পরিদর্শন শেষে তাদের সাময়িক বরখাস্ত করেন তিনি। সড়ক নির্মাণে প্রাথমিক তদন্তে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তথ্য পাওয়াবিস্তারিত পড়ুন
শাল্যের বেতনা নদীতে জমজমাট হাঁস ধরা প্রতিযোগিতা

ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে শাল্যের বেতনা নদী তীরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর হাঁস ধরা প্রতিযোগিতা। ঈদের তৃতীয় দিন বিকেলে আয়োজিত এই গ্রামীণ খেলায় অংশ নিতে ও উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নদীর পানিতে ছেড়ে দেওয়া হয় অসংখ্য হাঁস। এরপর প্রতিযোগীরা নেমে পড়েন পানিতে—যার যার কৌশলে হাঁস ধরার এক হাস্যরসাত্মক ও চ্যালেঞ্জিং প্রতিযোগিতা শুরু হয়। দর্শকদের করতালি ও উল্লাসে পুরোবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে বেকারত্বের দগদগে বাস্তবতা : দিশেহারা শিক্ষিত যুবসমাজ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বেকারত্ব পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। সাম্প্রতিক বছরগুলোতে এলাকার শিক্ষিত তরুণ-তরুণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। ফলে শিক্ষাজীবন শেষ করেও তারা দীর্ঘ সময় বেকার থেকে দিশেহারা হয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ যুবক-যুবতী উচ্চমাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও উপযুক্ত চাকরির সুযোগ না থাকায় হতাশায় ভুগছেন। অনেকেই মাঠে শ্রম দিতে পারছেন না, আবার শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক অবস্থানেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরাতে পেট্রোল পাম্প পরিদর্শনে গেলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোন সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ হওয়ার শঙ্কা: সাতক্ষীরাতে পেট্রোল পাম্প পরিদর্শনে গেলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরা-সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ফিলিং স্টেশন ও লস্কার ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেলবিস্তারিত পড়ুন

