রবিবার, মার্চ ১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
যুবদল নেতাকে জড়িয়ে
কলারোয়ায় মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করায় পাল্টা সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় জযনগর ইউনিয়নের ৩নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহকে জড়িয়ে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্লা সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে কলারোয়া প্রেসক্লাবে উপজেলার জয়নগর ইউনিয়নের মফেজ মোল্যার ছেলে আল আমিনের বিরুদ্ধে যুবদল নেতা হাবিবুল্লাহ এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আল আমিন একজন দু:চরিত্র পরকিয়া প্রেমিক, লম্পট ও ছিনতাইকারী। ২০২৪ সালের ৫ আগষ্টে আগে তার চাচাতো ভাবির কানির দুল জোরপূর্বকবিস্তারিত পড়ুন
৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটেরবিস্তারিত পড়ুন
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছে এ নিয়ে আমি জানি না। আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে-সেই নীতিতেই আছে সরকার। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিলো। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারেরবিস্তারিত পড়ুন
জাল সনদে শিক্ষক নিয়োগ, প্রায় ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ

দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা চালিয়ে প্রায় ৯০ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন মোট ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। এসববিস্তারিত পড়ুন
কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল সিআইএ–ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান–প্রদান হয়েছিল বলে জানিয়েছেন অভিযান–সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। হামলার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ গুরুত্বপূর্ণ তথ্য পায়, যা হামলার সময়সূচি পরিবর্তনে বড় ভূমিকা রাখে। সূত্র জানায়, কয়েক মাস ধরে ইরান–এর সর্বোচ্চ নেতার অবস্থান ও চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ। সংস্থাটি জানতে পারে, শনিবার সকালে তেহরান–এর কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে। সেখানে খামেনিসহ জাতীয় নিরাপত্তাবিস্তারিত পড়ুন
দেবহাটায় স্টেশনারীর দোকান আগুনে পুড়ে ছাই: ১০ লক্ষাধীক টাকার ক্ষতি

দেবহাটার ধোপাডাঙ্গায় টেলিকম ও স্টেশনারীর দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলা প্রাথমিক ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার রাত ২টার দিকে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা মোড় সংলগ্ন বেল্লাল হোসেনের শিমুল টেলিকম এন্ড ষ্টোরে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে। এতে দোকানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিস্কুট, কেক সহ বেকারির খাবার, কোমল পানীয়, ২টি ফ্রিজ সহ ফ্রিজে রক্ষিত বিভিন্ন ধরনের দামি আইসক্রীমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’র ” উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

“সাতক্ষীরায় ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ” এর উপর বিষয়ভিত্তিক ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ৯ টায় চিংড়ি চাষ প্রদর্শনী খামার, এল্লারচর, সাতক্ষীরার প্রশিক্ষণ হল রুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তত্তাবধানে, অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ও চিংড়ি চাষ প্রদর্শনী খামার এল্লারচর সাতক্ষীরার বাস্তবায়নে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’ : সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছেন তা বলতে পারবেন না এবং গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের কোনো চেষ্টা করেননি। রোববার (১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ জেরাকালে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধান থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না। যারা গুম হয়েছিল, তাদের কাউকে আমি উদ্ধারের চেষ্টা করি নাই। কারণ, এটা আমার দায়িত্বাধীন ছিল না এবং আমি জানতাম না, কে কখন কোথায় গুম হয়েছে।’ তিনিবিস্তারিত পড়ুন
খামেনি নিহতের ঘটনায় ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রোববার (১ মার্চ) দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’ মুখপাত্র আরও বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকেবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি কমাতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ মার্চ) দুপুরে বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন আরিফুল হক চৌধুরী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং অনিশ্চয়তায় রয়েছেন। আরিফুল হকবিস্তারিত পড়ুন

