বুধবার, মার্চ ২৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
পদ্মায় বাসডুবি : দুই নারীর মরদেহ উদ্ধার, বাকি ৪০ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে?

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অন্তত ৪০ জন যাত্রীর মরদেহ এখনও পানির নিচে বাসের ভেতরে আটকে রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে পদ্মায় তলিয়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, অন্তত ৪০ জনবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সাইকেল মিস্ত্রি ভাতিজার ছুরিকাঘাতে আহত আঃ সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আঃ সালাম হানুয়ার গ্রামের মৃত শাহাদ আলীর ছেলে। নিহতর পারিবারিক সূত্রে জানাগেছে- পূর্বের বিরোধের জেরে সৃষ্টো গোন্ডগোলে ভাতিজা আঃ মাজিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আঃ সালাম। এরপর যশোর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সালাম। দীর্ঘ ২২দিন চিকিৎসাবিস্তারিত পড়ুন
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেছেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমানবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা ও পুলিশসহ বিভিন্ন খাতে সংস্কার, আর্থিক সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, স্ক্যামসহ ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, বিদেশে পাচার হওয়া অর্থবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বৃস্পতিবার বঙ্গভবনে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। সংশ্লিষ্ট এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বিকালে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আরও জানান, অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য ও বিশিষ্টবিস্তারিত পড়ুন
দেবহাটার নওয়াপাড়ায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে সভা

শিশুদের অংশগ্রহণে শক্তিশালী শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে নিরাপদ সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রেগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ সভার অনুষ্ঠিত হয়। এতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মাহামুদ হোসেন, ইউপি সদস্য খাদিজা পারভীন কনা, শিশু সুরক্ষাবিস্তারিত পড়ুন
দেবহাটায় ৪০জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

দেবহাটায় নারীদের কর্মসংস্থনের লক্ষ্যে ফ্যাশন ডিজাইন এবং ক্রিস্টাল শো-পিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ে প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। গত (২৪ মার্চ) ৩২.০১. ৮৭২৫.০০০.০৩.০৫.২৬-৫৮ নম্বর স্মারকে বলা হয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ”(২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে দরিদ্র, সুবিধা বঞ্চিত (১৮ থেকে ৪০) বছর মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই আলোকে দেবহাটা উপজেলা পর্যায়ে ফ্যাশন ডিজাইন,বিস্তারিত পড়ুন
দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের নেতা সাবেকবিস্তারিত পড়ুন
গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আফরোজা আখতার। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিতবিস্তারিত পড়ুন
তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মৎস্য ঘেরের সীমানা বাড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মহান্দী বিলে ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা কেটে পাশের ভরাট খালের ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে পুরাতন রাস্তা দখল করে ঘের সম্প্রসারণের চেষ্টা করছেন মহান্দী গ্রামের মৃত বজলু শেখের ছেলে আলহাজ্জ শেখ নজরুল ইসলাম। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শওকত শেখ (৭২) ও জাহিদুল ইসলামবিস্তারিত পড়ুন

