সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ছাত্র দল ও ছাত্র শিবিরের প্রতিনিধি সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, আনছার ভিডিপির বৈশাখী রানীসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীমহল।

সভায় ২৫ মার্চকে কালোরাত আখ্যা দিয়ে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এই কালো রাতে যে গনহত্যা চালিয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ। সেই শোককে শক্তিতে পরিনত করে আমাদের দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটাবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান