দেবহাটায় ৪০জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর


দেবহাটায় নারীদের কর্মসংস্থনের লক্ষ্যে ফ্যাশন ডিজাইন এবং ক্রিস্টাল শো-পিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ে প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। গত (২৪ মার্চ) ৩২.০১. ৮৭২৫.০০০.০৩.০৫.২৬-৫৮ নম্বর স্মারকে বলা হয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ”(২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে দরিদ্র, সুবিধা বঞ্চিত (১৮ থেকে ৪০) বছর মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই আলোকে দেবহাটা উপজেলা পর্যায়ে ফ্যাশন ডিজাইন, ক্রিস্টাল শো-পিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ক ৩মাস মেয়াদী, ৬০ কর্মদিবস ব্যাপি সর্বমোট ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি ট্রেডে ২০ জন করে মোট ৪০জন। তবে এই প্রশিক্ষণে অংশ নিতে হলে প্রার্থীকে যে শর্ত পূরণ করতে হবে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট সাইজের ছবি ২ কপি, আই ডি কার্ডের সত্যায়িত ফটোকপি ও নাগরিক সনদপত্র অবশ্যই জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ৫ম শ্রেণি পাশ হতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। চলমান কোন সরকারি সুবিধাভোগী এ সুবিধা পাবেন না। বিধবা,তালাকপ্রাপ্তা,স্বামী পরিত্যক্তা, ভুমিহীন, দরিদ্র ও অসহায় মহিলা অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণ কোর্সটি সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল ১০-০০টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ অসমাপ্ত রাখা এবং মূল্যায়ন পরীক্ষায় পাশ না করা প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হবে না। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সকল রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রশিক্ষণার্থীর ছোট সন্তানের বয়স অবশ্যই ৫ বছরের বেশী হতে হবে। আনুষঙ্গিক কাগজপত্র এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন । প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তির ক্ষেত্রে উপজেলা প্রশিক্ষণার্থী নির্বাচন/বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন সময় প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন। আগামী ২০.০৪.২০২৬ খ্রি. তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করতে হবে। মৌাখক পরীক্ষা আগামী ২২.০৪.২০২৬ তারিখ সকাল ১০.০০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠিত হবে। তবে অধ্যায়নরত কোন ছাত্রী আবেদন করতে পারবে না (কমপক্ষে ৩ বছর পড়াশুনা ছাড়তে হবে) বলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন


