রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার অরাজনৈতিক পেশাজীবি সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার

(২৮ শে মার্চ) বেলা ১১ টায় শহরের কনফিডেন্স কোচিং সেন্টারে কোমলমতি ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতিপাদ্য তুলে ধরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠুত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি. বাঁকাল শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান, সেক্রেটারী ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসপিও কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সোনালী ব্যাংক কর্মকর্তা জি এম আবু সায়েম, শেখ কামরুজ্জামান, মাসুদ পারভেজ সুমন, জনতা ব্যাংক কর্মকর্তা মাগফুর রহমান, মোঃ কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার ম্যনেজার তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, কৃষি ব্যাংক কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোতানিম বিল্লাহ, অভিভাবক শিক্ষিকা সোনিয়া খাতুন, মাহমুদা বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মোট তিনটি গ্রুপে বিজয়ী ০৯ জনকে পুরুষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। “ক” বিভাগ হতে শেখ সাব্বির, অভিক বসু, মুনতাহা তাসনিম, “খ” বিভাগ হতে জুবায়ের আল রাফি, অস্মিতা জোদ্দার, সমন্ত্রিতা জোয়ারদার, “গ” বিভাগ হতে সৌহার্দ্য মুনিম রোহান, কৃষ্ণেন্দু রায়, নূরাইয়া ইয়াসমিন যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্টানে বক্তারা বলেন, ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা তার প্রতিষ্টালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নেতারা আগামীতে এ ধরনের কার্যক্রম আরো বর্ধিত পরিসরে আয়োজন করার রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন