মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছেবিস্তারিত পড়ুন
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছেবিস্তারিত পড়ুন
বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন

ইরাকের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র রুমেইলা তেলক্ষেত্রে তেল উৎপাদন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। রফতানি কার্যক্রমে বিঘ্নের কারণে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান সামরিক কার্যক্রমের কারণে তেলের সংরক্ষণ ট্যাংক পূর্ণ হয়ে গেছে। ইরাকি সেনা বাহিনী আর্মারযুক্ত যানবাহনের সহায়তায় আল-জুবায়র জেলার তেলক্ষেত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে মোতায়েন করা হয়েছে। এই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইস্রায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ ভারতের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ওবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহ কমিটির সভা

কলারোয়া উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহ কমিটির সভা। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় ঈদগাহ ময়দানের পাশে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদগাহ সংশ্লিষ্ট ও অন্যান্য উন্নয়নমুখী নানান আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু নসর। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মাওলানা আকতার ফারুক। উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

