বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, মার্চ ২৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

দুই দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে তার এ সফর। মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চল্লিশের অধিক ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মবিস্তারিত পড়ুন

যুদ্ধ শেষ করতে ইরানের ৫ কঠোর শর্ত

ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। এসব দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন নিশ্চয়তা চান যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। তারা হরমুজ প্রণালির জন্যবিস্তারিত পড়ুন

২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব

রেলক্রসিংয়ে দায়িত্বরত ২ গেটম্যানের দায়িত্বে অবহেলায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক। নাঈম উল হক বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সময়সূচি ঘোষণা করেছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সকল জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টাবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এতে আরওবিস্তারিত পড়ুন

‘এক-এগারোর’ আলোচিত মাসুদকে এবার দুদকের মামলায় গ্রেপ্তারের আবেদন

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী এ বিষয়ে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাক উন্মোচন করেন। ডাকটিকিট উন্মোচনের সময়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খানবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তানের

ইসলামাবাদ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, ওয়াশিংটন ও তেহরান উভয়পক্ষ সম্মত থাকলে পাকিস্তান এই ‘অর্থবহ ও চূড়ান্ত’ আলোচনার আতিথেয়তা দিতে প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সদিচ্ছা শাহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির স্বার্থে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের চলমান সকল প্রচেষ্টাকে পাকিস্তানবিস্তারিত পড়ুন

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিস্তারিত তালিকা প্রকাশ করেন তিনি। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর শেয়ার করা পোস্টে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণে জন্য যে দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়,বিস্তারিত পড়ুন

কোথায় তেল আছে বা নেই, জানা যাচ্ছে এক ক্লিকে

বৈশ্বিক সংকটে দেশজুড়ে চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। কোন ফিলিং স্টেশনে কি পরিমাণ তেল মজুত আছে বা নেই তার কোনো সঠিক তথ্য যখন কারও কাছে নেই— ঠিক সেই মুহূর্তে এক ক্লিকে জানা যাবে ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) তেলের সর্বশেষ তথ্য। এমন একটি প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি করে দেশজুড়ে আলোচিত হয়েছেন ফটিকছড়ির এক যুবক। ক্রেতাদের ভোগান্তি কমাতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু নামেরবিস্তারিত পড়ুন