বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

পদ্মায় বাসডুবি : ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি-ঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। এখনো আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এইবিস্তারিত পড়ুন

আমরা এখন সম্পূর্ণ মুক্ত : মির্জা ফখরুল

এবারের স্বাধীনতা দিবস দেশবাসী একটি ভিন্ন পরিবেশে উদযাপন করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এখন সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটি পরিবেশে এই দিনটি পালন করতে পারছি।’ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নতুন একটি বাংলাদেশবিস্তারিত পড়ুন

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী যদি রাজারবাগে হামলা না করত, তবে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দু-একদিন পরে আসত। রাজারবাগের এই নৃশংস ঘটনাই বাঙালি জাতিকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ধাবিত করেছিল। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা নাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদেরবিস্তারিত পড়ুন

দোয়া করেছি, স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অটুট থাকে: জামায়াত আমির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহর দরবারে দোয়া করেছি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন অটুট থাকে। নৈতিক দায়িত্ব পালন করতে স্মৃতিসৌধে এসেছেন জানিয়ে তিনি একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতিবিস্তারিত পড়ুন

ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দিকে এগোতে পারেন— এমন আশঙ্কায় নতুন পাঁয়তারা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তড়িঘড়ি করে ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি চান, যুদ্ধ শেষ হওয়ার আগেই যতটা সম্ভব ইরানের সামরিক ক্ষতি করতে। এ অবস্থায় দেশ দুটির কূটনীতি ও সামরিক কৌশলের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিকেবিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন ট্রাম্প

চলমান সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। বুধবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় খুব শিগগিরই যুদ্ধ থামানোর ঘোষণা আসতে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন আলোচনার পথ খুলতে সাময়িকভাবে লড়াই বন্ধ করতে পারে। একটি অবগত সূত্রের বরাতে জানানো হয়, যদি ইরান ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দেয়, তাহলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির পথেও যেতে পারে।বিস্তারিত পড়ুন

এ দেশে সবকিছুর দাম বাড়ে, কমে শুধু মানুষের : আজহারি

মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ দেশে দাম বাড়ে সবকিছুর, কমে শুধু মানুষের বলে মন্তব্য করেছেন মিজানুর রহমান আজহারি। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফাই ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে এ কথা জানান তিনি। ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসের কমেন্টে তিনি লেখেন, ‘ঈদের আগে দুই লঞ্চের সংঘর্ষে ঘরমুখো যাত্রীদের পিষ্ট হওয়ার নির্মম দৃশ্য ও কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানির দৃশ্য এখনো স্মৃতিতে ভাসছে। তার মধ্যে বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহীবিস্তারিত পড়ুন

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে ওপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্যে থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের মরদেহ বাস তলিয়েবিস্তারিত পড়ুন