সোমবার, মার্চ ৩০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল ১০টায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবণীবিস্তারিত পড়ুন
পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, জুলাই আন্দোলনের সময় পুলিশ নানা ধরনের হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে, মানুষের ওপর নির্যাতন- নিপীড়ন করেছে। সেই বিষয়গুলোতে বিচারবিভাগীয় তদন্ত বিচারবিভাগের কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারবিস্তারিত পড়ুন
তরুণরা যে খেলায় পারদর্শী হবে, সেটিকে পেশা হিসেবে নিতে পারবেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ-তরুণীরা যারা খেলায় ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন—তারা তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে বলেও জানান তিনি। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখবিস্তারিত পড়ুন
ঈদের ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনা, ৩৯৪ মৃত্যু

চলতি বছরের ঈদের আগে এবং পরে সড়ক, নৌ ও রেলপথে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের এই ১৫বিস্তারিত পড়ুন
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তিনি আরও বলেন, গুমবিস্তারিত পড়ুন
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে। সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে সম্মাননাও প্রদান করেন। তারেক রহমান বলেন,বিস্তারিত পড়ুন
শিশুদের মধ্যে হঠাৎ কেন হামের প্রকোপ, কী ব্যবস্থা নিচ্ছে সরকার?

দেশে হঠাৎ করে উদ্বেগজনক হারে বেড়েছে শিশুদের মধ্যে হামের প্রকোপ। টিকাদানের ঘাটতি, অপুষ্টি ও ভাইরাসের ধরনে পরিবর্তনসহ বেশ কিছু কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুটি টিকা দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, আক্রান্ত শিশুদের প্রায় ৩৩ শতাংশের বয়সই ৯ মাসের কম, যা চিকিৎসকদের ভাবিয়ে তুলছে। বিগত বছরগুলোতে করোনা মহামারি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতি চারবিস্তারিত পড়ুন
যেখানে ১৫০ টাকায় মেলে নারী শ্রমিক

প্রতিদিন ভোরে বিভিন্ন গ্রাম থেকে এসে জড়ো হন শত শত নারী-পুরুষ। কেউ বসে থাকেন কোদাল, ডালি অথবা ভাঁড় নিয়ে। আবার কেউ খালি হাতেই বসে থাকেন। ১৫০ থেকে ২০০ টাকায় একদিনের জন্য নিজেদের শ্রম বিক্রি করেন তারা। বলা হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রম কেনাবেচার হাট বা ‘কামলার হাট-এর কথা। এটি উপজেলার আমতলার মোড়ের দৈনন্দিন এক পরিচিত চিত্র। সোমবার (৩০ মার্চ) সকালেও কাহারোল বাজার আমতলা মোড়ে গিয়ে শ্রম বেচা-কেনার এই দৃশ্য দেখা যায়।বিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্তবিস্তারিত পড়ুন
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফজাল নাছের ২০০৭ সালের এক-এগারো সরকারের সময় ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ডিবির একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দাবিস্তারিত পড়ুন

