সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

সাতক্ষীরার তালা উপজেলায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের ভাই জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, “গতকাল রাত ৩টার দিকে আমার ভগ্নিপতির ভাইবিস্তারিত পড়ুন

গণহত্যা দিবসে সাতক্ষীরার বধ্যভূমিতে শ্রদ্ধা ও আলোচনা সভা

ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আফরোজা আখতার। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামিন পেলেন ঢাকার ব্যবসায়ী

সাতক্ষীরার আলোচিত ব্যাবসায়ী মহাদেব চন্দ্র সাধুর ম্যানেজারের দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় হাজিরা দেয়ার পর সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রাপ্ত হলেন ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকার ব্যবসায়ি ইসমাইল হোসেন রতন। বুধবার (২৫ মার্চ) সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মন্ডলের আদালত এ আদেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোটিভেশনাল স্পিকার, আল মামুন রাসেল বলেন, আপনারা জানেন, জুলাই পরবর্তিতে সাতক্ষীরার একজন গ্যাংস্টার আছেন তাকে মাফিয়া জগতেরবিস্তারিত পড়ুন

শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পৌরসভা ও উপজেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২৭ ডিসেম্বর আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপ-নির্বাচন ২৫ এপ্রিল

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপ-নির্বাচন আগামী ২৫ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শূন্য হয়ে পড়া সভাপতি ও একটি নির্বাহী সদস্য পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গত বছরের ২৭ ডিসেম্বর ক্লাবের সাধারণ সভায় এই উপ-নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বাবু হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় উপ-নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য করে একটিবিস্তারিত পড়ুন

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই। বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও জানান,বিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা ইরানের

গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সংস্থার সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। চিঠিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তি যাতে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে, সে জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে যেসব জাহাজ ‘অশত্রুভাবাপন্ন’, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়বিস্তারিত পড়ুন

প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

দুই দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে তার এ সফর। মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চল্লিশের অধিক ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মবিস্তারিত পড়ুন

যুদ্ধ শেষ করতে ইরানের ৫ কঠোর শর্ত

ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। এসব দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন নিশ্চয়তা চান যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। তারা হরমুজ প্রণালির জন্যবিস্তারিত পড়ুন