সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেউ নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: জামায়াতের আমির

দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শফিকুর রহমান লেখেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন একবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সব মানুষের সুখ, শান্তি, কল্যাণ ওবিস্তারিত পড়ুন

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপীবিস্তারিত পড়ুন

তালায় নিহত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবির, যিনি ২০১৪ সালে পুলিশের তথাকথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উদযাপন উপলক্ষে তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমিতে বিপ্লব কবিরের পরিবারের সদস্য হাবিবুর হকের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

তেল সংকটে যশোরের রাজগঞ্জের ভাড়ায় মোটরসাইকেল চালকরা চরম বিপাকে

পেট্রোল ও অকটেন সংকটে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। সামনে ঈদকে ঘিরে যখন বাড়তি আয়ের প্রত্যাশা, ঠিক তখনই তেল সংকট তাদের জীবনে নিয়ে এসেছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল বিভিন্ন সড়কে ভাড়ায় চলে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই স্থানীয় তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের পৃথক দুটি স্থান থেকে সজীব দত্ত নামের এক তরুণ চিকিৎসক ও আব্দুর রাজ্জাক নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সাতক্ষীরা শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় তাদের মরদেহ ঝুলে থাকার খবর পাওয়া যায়। উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসক সজীব দত্ত (২৭) শহরের কাটিয়া এলাকার তপন দত্তের ছোট ছেলে। আর আব্দুর রাজ্জাক (৪৮) শহরের রসুলপুর এলাকায় ফাল্গুনি বস্ত্রালয়ের মালিকের বাড়িতে কেয়ারটেকারবিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি জরুরি সরকারি কার্যক্রম সম্পন্ন করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে নিয়মিতভাবে সরকারি কাজ করছেন। দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি ও এর বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কেবিস্তারিত পড়ুন

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জীন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।’ বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুলবিস্তারিত পড়ুন

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’ : পুলিশ সদর দপ্তর

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে আরও বলা হয়, প্রকৃত ঘটনা হল- গত ১৬ মার্চবিস্তারিত পড়ুন

অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

নিজের বক্তব্য ও আচরণে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ ও অঙ্গীকারের কথা জানান। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’ তিনি জানান, সাম্প্রতিক সময়েবিস্তারিত পড়ুন