মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, ১০ নম্বর অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ডাকার বিধান থাকলেও তা মানা হয়নি। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতাবিস্তারিত পড়ুন

৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায়টি প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত এই রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গবিস্তারিত পড়ুন

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

ঈদুল ফিতরে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে বা প্রয়োজনে থানায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এসব কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর যাত্রা নির্বিঘ্ন করা এবং ফাকা ঢাকার নিরাপত্তাবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের দেশ ছাড়ার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলেছে, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। দূতাবাস আরও জানায়, রিয়াদ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ!

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে কাস্টমস কমিশনার হাউজ হওয়ায় এবং কলকাতা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর নিকটবর্তী হওয়ায় আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভোমরা স্থল বন্দরে অর্থ ও সময় কম লাগায় বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ঝুঁকছে। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছে বেনাপোল বন্দর। বেনাপোল স্থল বন্দর আর্থিক ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাতক্ষীরার ভোমরার ভোমরা স্থলবন্দরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগবিস্তারিত পড়ুন

বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে সহ্য করতে হয় চাবুকের আঘাত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াসহ আশপাশের কয়েকটি অঞ্চলে বসবাসকারী ফুলানি জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র সংস্কৃতি, সামাজিক কাঠামো ও ঐতিহ্যবাহী রীতিনীতির জন্য পরিচিত। এই জনগোষ্ঠীর কিছু উপগোষ্ঠীর মধ্যে বিয়ের আগে পুরুষের সাহস, আত্মসংযম ও সহনশীলতা যাচাইয়ের জন্য একটি কঠোর সামাজিক পরীক্ষার প্রচলন রয়েছে। গবেষণা ও নৃতাত্ত্বিক সূত্র অনুযায়ী, ফুলানি সমাজের নির্দিষ্ট কিছু অঞ্চলে ‘শারো (Sharo)’ নামে পরিচিত এই রীতিতে সম্ভাব্য বরকে প্রকাশ্যভাবে চাবুকের আঘাত সহ্য করতে হয়। এই পরীক্ষা মূলত বিয়ের সরাসরি শর্ত নয়,বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সরকারি কেবিএ কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ। বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল হাসান, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৫ টায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আহবায়ক মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মীর সৈকত হোসেন ও মিলন হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শেখবিস্তারিত পড়ুন

দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় এডিস মশাবাহিত ডেঙ্গ রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় পারুলিয়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। সদর হাসপাতাল থেকেই শুরু হয় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান র‍্যালিতে নেতৃত্ববিস্তারিত পড়ুন