মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
স্বদেশ এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্বদেশ এর আয়োজনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন- র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত। স্বদেশ সংস্থার আয়োজনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দুতাবাস এবং গ্লোবাল আফেয়ার্স কানাডা ( এঅঈ )এর সহায়তায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড ( ঈঊঋ) প্রোগ্রামের অধীনে ঊহমধমবঘড়ি প্রকল্পটি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন হয়েছে। ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘‘ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“বৈষম্য রুখব প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব” শ্লোগানকে সামনে রেকে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখার উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন কর্ধেসঢ়; ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখা সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ের মাঠ থেকে একটি র্যালি বের করেএবং র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধ্যকাটিয়ায় অবস্থিতবিস্তারিত পড়ুন
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার (০৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন,বিস্তারিত পড়ুন
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। রোববার (৮ মার্চ) মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন
খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অন্য বছরের মতো এবারও ৫টি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন— ১. ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’বিস্তারিত পড়ুন
জ্বালানির মজুত নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে জ্বালানির মজুত বাড়ার সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বৃদ্ধি পাবে। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, ‘আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে। দুপুরে আরও একটি জাহাজ আসার কথাবিস্তারিত পড়ুন
৯ মার্চ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯বিস্তারিত পড়ুন
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় রাজপথে সক্রিয় থাকা অনেক নারী পরবর্তীতে রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে গেছেন। তিনি বলেন, সেই হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বরগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘সারা দেশে জুলাই আন্দোলনের যেসববিস্তারিত পড়ুন
জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের কথা মাথায় রেখে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর দেশজুড়ে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য ফুয়েল সংকট এড়াতে এবার এই কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন
৫ দেশ থেকে রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করা সবাইকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। রোববার (৮ মার্চ) এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

