বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জ্বালানি তেলের মজুত ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশে কিছু অসাধু চক্র অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা ও আবেদন আছে। শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়েরবিস্তারিত পড়ুন

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের (বীর বিক্রম) স্ত্রী মিসেস দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। শায়রুল কবির খান আরও জানান, ৩০ মার্চ বেলা ১১টায় তার প্রথম জানাজাবিস্তারিত পড়ুন

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ হবে

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে।বিস্তারিত পড়ুন

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জামায়াত আমীর আরো লিখেন, আমিবিস্তারিত পড়ুন

নকল নিয়ে শিক্ষকদের যে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল হলে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই নয়, কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রশ্ন ফাঁসমুক্ত। যদি কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হয়, তবে কেবল পরীক্ষার্থীর বিরুদ্ধে নয়, কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও আমরা বিভাগীয় কঠোর ব্যবস্থা নেব। এবার খাতায় ‘গ্রেস মার্কে’র সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, এবার থেকেবিস্তারিত পড়ুন

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের। ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্তবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে বক্তব্যের এক পর্যায়ে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’ বক্তৃতার সময় ট্রাম্প বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’- মানে হরমুজ- খুলে দিতে হবে।বিস্তারিত পড়ুন

গণমাধ্যমে মুখ খোলার ‘শাস্তি’ ব্যবসায়ী কামালের ওপর প্রকাশ্যে দ্বিতীয় দফায় নৃশংস হামলা

চাঁদাবাজির তথ্য গণমাধ্যমে তুলে ধরার ‘অপরাধে’ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী কামাল হোসেনের ওপর প্রকাশ্যে দ্বিতীয় দফায় বেধড়ক হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কথিত বিএনপি নেতা হজরত আলী ও তার পোষ্য সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে; এমনকি প্রাণনাশের ভয়ে থানায় মামলা দিতেও সাহস পাচ্ছে না বলে জানিয়েছে তারা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স কামাল ট্রেডার্স’-এবিস্তারিত পড়ুন

নিরাপদ সড়কের আহ্বান: আর কত প্রাণহানি দেখলে আমরা জাগ্রত হবো?

বর্তমান বাংলাদেশে সড়ক যেন নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে মৃত্যুর মিছিল। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বেড়ে গেলে সড়কে দুর্ঘটনার মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। গেলো ঈদুল ফিতরের আগে এবং পরে সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫০ জনেরও বেশি প্রাণহানি। এ সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং প্রতিটি সংখ্যা একটি পরিবার, একটি স্বপ্ন, একটি আলো নিভে যাওয়ার বেদনাদায়ক গল্প। আমরা সবাই জানি, সড়ক ব্যবস্থার দুর্বলতাবিস্তারিত পড়ুন