বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, এপ্রিল ১২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে, আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়েছিলেন, তা যেনবিস্তারিত পড়ুন

নিখোঁজ রাতে, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহত লিটন খান বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তার স্বামী বের হন রিকশা নিয়ে। এরপর রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবংবিস্তারিত পড়ুন

গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর ওইদিনবিস্তারিত পড়ুন

ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে

শিশুদের হাম-রুবেলা প্রকোপ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১০টি অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আগামী ১১ মে পর্যন্ত পরিচালিত মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে অবশ্যই এই টিকাবিস্তারিত পড়ুন