বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী শিক্ষক ইয়াকুব আলী, অভিভাবকবিস্তারিত পড়ুন

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

দেবহাটায় হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি সফল করতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুশফিয়া লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্র্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুলবিস্তারিত পড়ুন

লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশুবিস্তারিত পড়ুন

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পদক প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানারবিস্তারিত পড়ুন

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী

সমাজসেবায় গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মাহেরীন চৌধুরীর পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানেরবিস্তারিত পড়ুন

দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনায় কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের জন্য দোয়া মাহফিল এবং ইবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সহ-সভাপতি মো: আব্দুর রশিদ মিঞা।বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। এর আগে, এদিন বিকেল ৪টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনেবিস্তারিত পড়ুন

কলারোয়ার খাসপপুর-লাঙ্গলঝাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কলারোয়ার খাসপপুর-লাঙ্গলঝাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ৩৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১০টায় বিদ্যালয়ের মাঠে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত রুহুল আমিন, শেখ আমাননুল্লাহবিস্তারিত পড়ুন

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে তিনি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। প্রধানমন্ত্রীর হেঁটে যাওয়ার এ দৃশ্য দেখতে সড়কের এক পাশে উৎসুক জনতার ভিড় জমে। পথে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান।বিস্তারিত পড়ুন