বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন : সংসদে হাসনাত আবদুল্লাহ

সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটিবিস্তারিত পড়ুন

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উল্লেখ করে সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব সমালোচনা করেন। মাহফুজ লেখেন, ‘আজকে হাসনাতের সংসদে ‘আকুতি’ দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪/৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাদের সঙ্গে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিকবিস্তারিত পড়ুন

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেলেন বিএনপির প্রতিনিধি দল

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১ টা ২০ মিনিটে ‘চায়না নর্দান এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীন সফরে বিএনপির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান,বিস্তারিত পড়ুন

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে নাটকীয় উত্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আসেন। আরও বলা হয়, ৫৭ বছরবিস্তারিত পড়ুন

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ওই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। একইসঙ্গে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় অংশ নেবেন। বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে এ নিয়ে সংবাদবিস্তারিত পড়ুন

লঞ্চে ৮ মাস বয়সী শিশু রেখে উধাও ‘বাবা’

পটুয়াখালীর বাউফলে প্রায় ৮ মাস বয়সী শিশুকে ঢাকাগামী লঞ্চে রেখে উধাও হয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চে শিশুটিকে পাওয়া যায়। জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকেে উপজেলার কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে প্রায় ৮ মাস বয়সী শিশুসহ উঠেন এক ব্যক্তি। ডেকে বসে নিজেকে শিশুটির বাবা পরিচয়ে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন। একপর্যায়ে শিশুটির মাকে নিয়েবিস্তারিত পড়ুন

৩৪ বছর পর ইসরায়েল-লেবানন নেতাদের মধ্যে আলোচনা

ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৩৪ বছর পর এই প্রথম দুদেশের মধ্যে আলোচনা হবে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার আলোচনা করবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা। তিনি লিখেছেন, ‘ইসরায়েলবিস্তারিত পড়ুন