শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ায় ব্যাটারি চুরির সন্দেহে পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় মারপিট!

অপরাধ ও অপরাধী জন্য আছে আইন। আইনকে তোয়াক্ত না করে, নিজের হাতেই আইন তুলে নিয়ে তিন যুবককে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে অমানবিক ওই ঘটনা ঘটে। এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও নিন্দার ঝড় উঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ও অভিযোগে ঝিকরা গ্রামের (৫বিস্তারিত পড়ুন
১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে। এর মধ্যে, বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে এরইমধ্যে লাইটারিং শুরু হয়েছে। এটি শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনেরবিস্তারিত পড়ুন
দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল। এটি দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ খবর জানা গেছে। পোস্টে বলা হয়েছে, শুক্রবার তেলবাহী ট্যাংকারগুলোর মধ্যে ৩টি চট্টগ্রাম বন্দরে ভিড়বে এবং আরেকটি আগামী রোববার (১৯ এপ্রিল) বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’ তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’ ট্রাম্প জানান,বিস্তারিত পড়ুন
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে বড় অংকের জরিমানার মুখে পড়তে হবে— এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া হজের চেষ্টা করা কিংবা ভিজিট ভিসাধারীদের অবৈধভাবে হজে অংশ নিতে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। মূল হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেইবিস্তারিত পড়ুন
নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

প্রতিবছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান সচিব নাসিমুল গণি। তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে।’ এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিস্তারিত পড়ুন
আল জাজিরার প্রতিবেদন
পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

গত ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছেন ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার তালিকায় তার নাম নেই। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এবং ৪ মে ফল প্রকাশের তোড়জোড় যখন তুঙ্গে, তখন এই খবর তাকে দিশেহারা করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইসিআই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনীরবিস্তারিত পড়ুন
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় এসে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। চার্লস জে. হার্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূতবিস্তারিত পড়ুন
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহবিস্তারিত পড়ুন

