শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু বলেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
১৫২ আসনের মধ্যে ১১০ আসনে বিজেপির জয় নিশ্চিত: অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষে অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করা একজন বাঙালিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রথম দফার ভোট শেষে তথ্য বিশ্লেষণের পর নিজের অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন,বিস্তারিত পড়ুন
হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি বা মাশুল মওকুফ করার ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এই খবর জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য ইরান এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভবিষ্যতের পরিস্থিতি কী দাঁড়াবে সে সম্পর্কে তিনি এখনই নিশ্চিত করে কিছু বলেননি, তবে বর্তমানে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যাতে কোনো বাধা বা অতিরিক্তবিস্তারিত পড়ুন
ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার : জামায়াত আমির

ক্ষমতায় আসার পর গণভোট ইস্যুতে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।বিস্তারিত পড়ুন
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম
‘জুবায়ের-মুসাদ্দিককে থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত মারতে মারতে নিয়ে যাওয়া হয়’

ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে রাজধানীর শাহবাগ থানা থেকে ওসির রুম পর্যন্ত মারতে মারতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সাদিক কায়েম বলেন, ‘যখন শাহবাগ থানায় ডাকসুর এবি জুবায়ের মুসাদ্দিকসহ আরও কয়েকজন গিয়েছিল, তাদেরকে থানার গেট থেকে একদম ওসির রুম পর্যন্তবিস্তারিত পড়ুন
ন্যাটো সদস্যপদ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেওয়ায় স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা হতে পারে—এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে সদস্যপদ স্থগিতের এমন তথ্য জানানো হলেও সানচেজ একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সমর্থন না দেওয়া ন্যাটো সদস্যদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতেবিস্তারিত পড়ুন
কলেজ শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী

ডিগ্রি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সামনেই রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি কলেজে দফায় দফায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধর করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিন দফায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে রাজশাহী মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

