বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ছয়বিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ত্রিশালের এসিল্যান্ড জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, ২৬ এপ্রিল (রবিবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারী- মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সেবা যেমন—নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটালবিস্তারিত পড়ুন

যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজবিস্তারিত পড়ুন