এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যশোরের রাজগঞ্জে তেল না পেয়ে ভাড়ায় মোটরসাইকেল চালক আজিবরের কর্মহীনতা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে তেল না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেলচালক আজিবর রহমান (৫০)। প্রতিদিনের মতো রাজগঞ্জ-যশোর রোডে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। নিয়মিতভাবে লাইনে দাড়িয়ে রাজগঞ্জ তেল পাম্প থেকে ২০০-৩০০ টাকার তেল নিয়ে দিনভর যাত্রী পরিবহন করেন। কিন্তু বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেও তেল না পাওয়ায় চরম বিপাকে পড়েন তিনি। আজিবর রহমান জানান, “বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। রাত ১০টারবিস্তারিত পড়ুন
তালায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি, পাইকগাছা এবং বারা ফুটবল একাদশ, সাতক্ষীরা। খেলায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি ১-০ গোলে বারা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম, যিনি ম্যান অব দ্য ম্যাচবিস্তারিত পড়ুন
তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

সাতক্ষীরার তালায় বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রীতি ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। যুবনেতা আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় আটারই ঢালী দল ও খলিলনগর ঢালী দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়কবিস্তারিত পড়ুন
অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। দলটির সর্বশেষবিস্তারিত পড়ুন
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

আশা জাগিয়েও হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা। সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়রা চেষ্টা করলেও ব্যাটিং ব্যর্থতায় শেষপর্যন্ত জয়বঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের। মিরপুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৭ম ওভারে নিক কেলিকে শরিফুল সাজঘরে ফেরালেও প্রতিরোধ গড়ে তোলেন হেনরি নিকোলস ও উইল ইয়ং। দুজনের ৭৩ রানের জুটি ভাঙে ৪২ বলে ৩০ রান করে ইয়ং বিদায় নিলে, রিশাদের প্রথম শিকারে পরিণত হয়ে। ২৫ ওভারবিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালি খুলে দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। খবর বিবিসির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে। এটি ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা পূর্বে ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী পরিচালিত হবে। এর আগে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরুবিস্তারিত পড়ুন
সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ প্রদান করেন। অতঃপর অসহায় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয়। এমতাবস্থায় গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটিবিস্তারিত পড়ুন
‘বট বাহিনী’ কী যে শুরু করেছে আমাকে নিয়ে : শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টধারী ‘বট বাহিনী’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন ফেসবুকেই দেশ চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে এসব করে লাভ হবে না। শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি বলেছি— আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মুজাব্বিদ নামে একটি সাবজেক্ট পড়ে না। এটি না পড়ারবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ বিবেচনা করছে ভারত : রণধীর জয়সওয়াল

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি বর্তমানে ভারতের বিদ্যমান আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ব্যাটারি চুরির সন্দেহে পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় মারপিট!

অপরাধ ও অপরাধী জন্য আছে আইন। আইনকে তোয়াক্ত না করে, নিজের হাতেই আইন তুলে নিয়ে তিন যুবককে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে অমানবিক ওই ঘটনা ঘটে। এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও নিন্দার ঝড় উঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ও অভিযোগে ঝিকরা গ্রামের (৫বিস্তারিত পড়ুন

