এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও অসাম্প্রদায়িক রাজনীতির অগ্রদূত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ (১ এপ্রিল)। ১৯৪৮ সালের এই দিনে সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন মোড়ল আব্দুস সালাম। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তালা ও পাইকগাছা অঞ্চলে সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্বাধীনতারবিস্তারিত পড়ুন
বিনা পারিশ্রমিকে সাড়ে ৮’শ কবর খুঁড়েছেন কলারোয়ার ষাটোর্ধ্ব কৃষক মোহাম্মদ আলী

বিত্তশালী বা দারিদ্র হলেই হয় না, প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি আর সৎ নিয়ত। বিনা পারিশ্রমিকে সাড়ে আটশো কবর খুঁড়েছেন নিজে, মসজিদের জন্য জমি দান করেছেন, গ্রামের অসহায় মানুষের জন্য জমি কিনে বানিয়েছেন কবরস্থান। অথচ তিনি নিজেই তেমন বিত্তশালী নন বরং তুলনামূলক দারিদ্র, পেশায় পুরোদস্তর কৃষক, মাঠের মাত্র ৪/৫বিঘা জমিতে বছরের খোরাকি চলে তার। এমনই একজন মোহাম্মদ আলী। বয়স ৬৫ বছরের মতো। যার নেই কোন উচ্চাকাঙ্খা, নিজেও নন উচ্চাভিলাষী। সাতক্ষীরা জেলার কলারোয়াবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে এবার মুখ খুলেছেন বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। বুধবার (০১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে (ভিসা বাতিল) কথা বলেছেন তিনি। পোস্টে আজহারি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব!

গায়েব হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তানভীর জোহা জানান, গত বছরের ১৩ অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্যপ্রযুক্তির মাধ্যমেও উদ্ধার করা যায়নি। এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের রুমে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামি আফজালুলেরবিস্তারিত পড়ুন
৪ জেলায় নতুন ডিসি

রংপুরসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৩ জেলা হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও ও পাবনা। বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের চার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো। কোন জেলায় কে ডিসি হলেন প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) মিস আফরোজা পারভীনকেবিস্তারিত পড়ুন
কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব

কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানান তিনি। মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব পেয়েছি। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই। তিনি বলেন, শুধু প্রস্তাব পেলেই হবে না। প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও আরিফুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত ইউএনও আরিফুল ইসলাম বলেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন আর সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিবেন। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এলাকা ও এলাকাবাসী উপকৃত হবেন। এসময় জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে নবাগত ইউএনও আরিফুল ইসলামেরবিস্তারিত পড়ুন
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছভিত্তিক (ক্লাস্টার) পদ্ধতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ব্যবস্থায় সংগীত প্রশিক্ষকেরা একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন। তিনি আরও জানান, প্রতিটি জেলাবিস্তারিত পড়ুন
সচিবালয়ে তদবিরের চাপ, সীমিত পাশে ঢুকে পড়ছে শত শত মানুষ

সচিবালয়ে তদবিরের চাপ ক্রমেই অস্বাভাবিক মাত্রা নিচ্ছে। সীমিত সংখ্যক অনুমোদিত পাশ থাকা সত্ত্বেও প্রতিদিন শত শত মানুষ বদলি ও পদায়নের আবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ভিড় করছেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি—যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা বিশেষজ্ঞরা। টাঙ্গাইল করটিয়া সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানী। তিনি ১৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ পেতে তিনিবিস্তারিত পড়ুন

