এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হ-ত্যা: আসামির বয়ানে অসঙ্গতি, বেরিয়ে এলো নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে নতুন তথ্য প্রকাশ করেছে প্রসিকিউটররা। তদন্তে উঠে এসেছে সন্দেহভাজনের দেওয়া পরস্পরবিরোধী বয়ান এবং হত্যাকাণ্ডের সময়কার একটি বিস্তারিত টাইমলাইন। খবর সিএনএন। আদালতের নথি অনুযায়ী, নিহত জামিল লিমন (২৭) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে পাওয়া যায়। ময়নাতদন্তে বলা হয়েছে, তিনি একাধিক ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহ-এর বিরুদ্ধে লিমন ও তার বন্ধুবিস্তারিত পড়ুন
জামালপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃ-ত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। নিহতরা হলেন, দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০)বিস্তারিত পড়ুন
যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখাই তার এই সফরের মূল লক্ষ্য। তিনি মনে করেন, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে এই উচ্চপর্যায়ের আলোচনা দুই দেশের কৌশলগত সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বিস্তারিত পড়ুন
হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারা হলেন- মোঃ নইম উদ্দীন মন্ডল, মোঃ আবুল কাশেম, মোঃ সেরাজুল হক ও মোঃ খলিলুর রহমান। বুলেটিনে জানানো হয়েছে, ২৬ এপ্রিলবিস্তারিত পড়ুন
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ই-সরায়েলি বিরোধীরা

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘকালীন শাসনের অবসান ঘটাতে একজোট হয়েছেন দেশটির বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, তারা নিজেদের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে হাত মিলিয়েছেন। ডানপন্থী নেতা বেনেট এবং মধ্যপন্থী নেতা লাপিদ তাদের দল দুটিকে একীভূত করে ‘টুগেদার’ নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করতেবিস্তারিত পড়ুন
আইপিএলে ইতিহাস, ১ রানের সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়

আইপিএলে দুই ওয়েস্ট ইন্ডিয়ান মুখোমুখি এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন রানের সুপার ওভার হয়ে গেল, যেখানে ১২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের নায়ক হলেন সুনীল নারিন। রোববার (২৬ এপ্রিল) রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে হয়ে গেল এই অভাবনীয় ঘটনা। লখনউ সুপার জায়ান্টসকে হারাল কলকাতা নাইট রাইডার্স। সুপার ওভার যেন শুরু হওয়ার আগেই শেষ। পুরান প্রথম বল মোকাবিলা করছিলেন, অন্য প্রান্তে ছিলেন এইডেন মার্করাম। নারিনের হাতে ছিলবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ছয়বিস্তারিত পড়ুন
ময়মনসিংহের ত্রিশালের এসিল্যান্ড জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, ২৬ এপ্রিল (রবিবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারী- মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সেবা যেমন—নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটালবিস্তারিত পড়ুন
যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও পুরুষকে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রত্যেককে লবণ সহনশীল ১০ ধরণের বীজ,বিস্তারিত পড়ুন

