শনিবার, জুলাই ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, জুলাই ৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল

রাজধানীর হাতিরঝিলে সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিলটি হাতিরঝিল থানায় অন্তর্ভুক্ত মগবাজার মোড় থেকে শুরু করে নয়াতলা হয়ে মধুবাগ মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক জনাব সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন হাতিঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, যুগ্ম-আহবায়ক জীবন,বিস্তারিত পড়ুন

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর ৮টি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ। রাউন্ড অব ৩২’র সবশেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে হারানোর পরই পূর্ণতা পায় শেষ ষোলোর লাইনআপ। একই দিনে নিজেদের ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও মিসরও। বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে ৪ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাইবিস্তারিত পড়ুন

পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কারণে একবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। যার প্রথম ধাপে কেবল মূল বেতন বা বেসিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হতে পারে। এরই মধ্যে প্রস্তাবিত ২০টি গ্রেডের নতুন মূল বেতনের একটি রূপরেখাওবিস্তারিত পড়ুন

স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’ এরবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি। ১২০ মিনিটে ৫ গোলের ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা । কেপ ভার্দেকে কি পরাজিত বলা চলে? বিশ্ব ফুটবলে নিজেদের নামটি স্মরণীয় করে রাখতে যা করা দরকার কেপ ভার্দে সবটুকুই করেছে! ম্যাচের পরতে পরতে টানটান উত্তেজনা, লড়াকু ও আত্মবিশ্বাসের অবিশ্বাস্য মানসিকতা দেখালবিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রের শিকার সাতক্ষীরার কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সিন্ডিকেট সক্রিয়

দুর্নীতি ও অনিয়মের বোঝা মাথায় নিয়ে বদলি হওয়া সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ: মনির হোসেনের বদলির পরেও তার রেখে যাওয়া শাবকেরা সাতক্ষীরা সদর কৃষি অফিসের সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র’র বিরুদ্ধে হাত ধুয়ে পিছনে লেগেছে। সূত্র জানায়, সাতক্ষীরা প্রায় চার বছর কর্মরত ছিলেন বদলি হওয়া কৃষি কর্মকর্তা মনির হোসেন। পত্রিকায় একাধিক রিপোর্ট হওয়ায় পাহাড়সম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে শাস্তিমূলক সাতক্ষীরা থেকে চলে যেতে হয় মনিরকে।বিস্তারিত পড়ুন