মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুলাই ২০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর নতুন সরকার গঠন করেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টার্মারের অধ্যায়ের অবসান হলো। জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার প্রায় দুই বছর পর ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন স্টার্মার। তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। দীর্ঘ রাজনৈতিকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সড়কগুলোর এমন বেহাল দশা দেখে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনের পর্দায় ডুবে সময় কাটাচ্ছেন, তখনও যশোরের মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের একটি ছোট্ট চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যা নামলেই দেখা মেলে ভিন্ন এক জীবনের। সেখানে নেই মোবাইল ফোনে মুখ গুঁজে থাকার ব্যস্ততা, নেই সামাজিক যোগাযোগমাধ্যমের কোলাহল। আছে শুধু এক কাপ ধোঁয়া ওঠা চা, প্রাণখোলা গল্প আর হৃদয়ের টানে একে-অপরের পাশে বসে গল্প করার নির্মল আনন্দ। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে- সারাদিন মাঠে-ঘাটে,বিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক ১০টি গোল করে তালিকার শীর্ষে থাকেন। অন্যদিকে আর্জেন্টিনার তারকা মেসি ৮টি গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। এর ফলে প্রথম ফুটবলার হিসেবে টুর্নামেন্টের বর্তমান ফরম্যাট চালু হওয়ার পর গোল্ডেন বুট নিজের করে রাখার অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড এমবাপ্পে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও এই পুরস্কার জিতেছিলেন, ওইবার ফ্রান্স ফাইনালে আর্জেন্টিনার কাছেবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। এই বিশ্ব কাপে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন স্পেনের এই গোলরক্ষক। বিশ্বকাপের ফাইনালের আগে থেকেই গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন উনাই সিমন। স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে পুরো টুর্নামেন্টে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। নকআউট পর্বেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ছিলেন এই পুরস্কারের অন্যতম দাবিদার। ২০২২ বিশ্বকাপেবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পচ্ছিলো না স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এতে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা। ম্যাচ শুরুর কয়েক মিনিটেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পেন। ম্যাচের ৫ মিনিটেই ভালো সুযোগ তৈরি করে তারা।বিস্তারিত পড়ুন

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে পুরো খেলায় স্পেনের গোলপোস্টে মাত্র দুইটি শট নিতে পারেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বাজে আক্রমণাত্মক রেকর্ড। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনা শুরু থেকেই স্পেনের চাপের মুখে পড়ে। খেলার শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখে স্পেনিশরা। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের বিপরীতে প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণ ছিল নিষ্প্রভ। এ দিন আর্জেন্টিনার বিপক্ষে স্পেন বল দখলে রাখে ৬৬%। অন্যদিকে পুরো খেলায় মাত্র ৩৫% বলবিস্তারিত পড়ুন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ায় ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। শিরোপাধারী আর্জেন্টিনা পুরো ম্যাচে ছিল নিজেদের ছায়া হয়ে। ম্যাচের ১১৬তম মিনিট পর্যন্ত তারা প্রতিপক্ষের গোলে কোনো শটই নিতে পারেনি। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাসে মাত্র তৃতীয় দলবিস্তারিত পড়ুন