শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক ১০টি গোল করে তালিকার শীর্ষে থাকেন। অন্যদিকে আর্জেন্টিনার তারকা মেসি ৮টি গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। এর ফলে প্রথম ফুটবলার হিসেবে টুর্নামেন্টের বর্তমান ফরম্যাট চালু হওয়ার পর গোল্ডেন বুট নিজের করে রাখার অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড এমবাপ্পে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও এই পুরস্কার জিতেছিলেন, ওইবার ফ্রান্স ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল। ২০১৮ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া এই ফরাসি খেলোয়াড় শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুটি গোল করেন; ম্যাচটিতে ইংল্যান্ড ৬-৪ ব্যবধানে জয়ী হয়।

তিনটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২২টি গোল নিয়ে এমবাপ্পে এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। যা মেসির চেয়ে একটি গোল বেশি। অন্যদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড এবারের আসরে সাতটি করে গোল করেন।

তবে সর্বোচ্চ সর্বোচ্চ গোলদাতা না হয়ে বরং ফাইনালে ম্যাচটিতে খেলতে পারলেই আমি বেশি খুশি হতেন বলে জানিয়েছেন এমবাপ্পে। যিনি জাতীয় দলের হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

একই রকম সংবাদ সমূহ

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর