সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যুর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন
২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার দুদিন সাপ্তাহিক ছুটি। ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবসটিতেও ছুটি ঘোষণা করবে সরকার। খোলা থাকা দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে দুর্গাপূজা উপলক্ষে এবছর টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহীবিস্তারিত পড়ুন
হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্যাকেজে হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। এতে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্তবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হাসিনার ভারতে বসে ভার্চুয়ালি লন্ডনে কথা বলা ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ (মূল্যহীন কাজ)।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। আগামীকাল লন্ডনে একটি প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক এবং এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নিয়ে নতুন কোনো প্রস্তাব বা ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, মোটা দাগে বেশ কয়েকটি দফার ওপরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কাব্যতীর প্রকাশনী, বিশ্বভরা প্রাণ ও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যৌথ আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর-২০২৬ বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে এবং কবি শিরিন সাদী ও সঞ্চালনায় প্রকাশনা উৎসবে আলোচনা করেন যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষকবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়, নিরাপত্তাকর্মী নিয়োগে বড় অঙ্কের অর্থ লেনদেন এবং প্রভাব বিস্তারের অভিযোগ ঘিরে সিকিউরিটি গার্ড সুপারভাইজার আবুল কালামের বিরুদ্ধে নানান প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পার্কিং ইয়ার্ডে প্রবেশের সময় আগে বাংলাদেশি প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা এবং ভারতীয় ট্রাক বের হওয়ার সময় ৫০ রুপি করে আদায় করতেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীরা জানান, সুপারভাইজার আবুল কালাম আজাদের নির্দেশেই এসব টাকা আদায় করা হতো। পরে বিএনপিবিস্তারিত পড়ুন
অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়েছেন। তাঁর কবর কিন্তু আগেই রচনা করে ফেলেছেন। এখন শুধু কবরটা সাজানো গোছানো বাকি।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতা নিয়ে এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়ায় দরিদ্র নারীদের জন্য সম্মানিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর আওতায় কৈশোরী ও অভিভাবক সচেতনতামূলক ওই প্রশিক্ষণ ভাদিয়ালী হাইস্কুলে চত্বরে অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহবিস্তারিত পড়ুন

