বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, নভেম্বর ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে হাইকোর্টে জামিন চান মেজর (অব.) আখতারুজ্জামান। গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এমতাবস্থায় তাদের মধ্যে হতাশা রয়েছে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে কবে নাগাদ নতুনবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ একাধিক শীর্ষ নেতারা বিক্ষোভে নেমেছেন। এদিকে দিল্লিতে পাল্টাপাল্টি পদযাত্রা ও সমাবেশ করছে বিরোধী ইন্ডিয়া জোট ও শাসক দল বিজেপি। রোববার (১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিবেশন চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ১৩ কোটি ২০ লাখ ভোটার বাদ দেওয়া ও নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ এনে প্রস্তাব পাস করে ইন্ডিয়া জোট। রামলীলাবিস্তারিত পড়ুন