নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এ অর্থ নিতে চায় ব্যাংকটি। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংকটির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এবং খেলাপি ঋণের বোঝায়বিস্তারিত পড়ুন
মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা

নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। ভালো ফলনের পাশাপাশি শুরুতেই আশানুরূপ দাম পাওয়ায় খুশি জেলার আলুচাষিরা। বর্তমানে জমি থেকেই প্রতি কেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারেরা ক্ষেত থেকেই নগদ টাকায় আলু কিনে নিয়ে যাচ্ছেন। আগাম আলু চাষের জন্য বিখ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা। দেশের আগাম আলুর বড় একটি অংশ উৎপাদিত হয় এ দুই উপজেলায়। আগাম আমন ধান কাটার পর এখানকার কৃষকেরা জমি পতিত না রেখেবিস্তারিত পড়ুন
তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বারুইহাটি গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু,বিস্তারিত পড়ুন
বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেফতার করে। মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশেরবিস্তারিত পড়ুন
সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশের সিটে বসে ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে। স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেসবিস্তারিত পড়ুন
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বাংলাদেশ সময় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। আজ মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকের (জনসংযোগ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ বলেছে, এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইটবিস্তারিত পড়ুন
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এ খবর প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছেন সৈয়দ মোজাম্মেল আলী। কে এই ব্যক্তি, কী তার পরিচয় এবং রাজনৈতিক ওবিস্তারিত পড়ুন
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি এ পরিদর্শনে যান। উপ-পরিচালক কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। পরিদর্শনকালে উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম কার্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং সেবাপ্রার্থীদের সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দাপ্তরিক কাজে গতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুতবিস্তারিত পড়ুন
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কিৃষি অফিস চত্ত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

