নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ এনামুল হক। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তাঁর এ পরিদর্শন। ২৩ নভেম্বর, সোমবার দুপুরে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে তিনি প্রথমে বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। নথিপত্রের যথাযথ সংরক্ষণ ও প্রশাসনিকবিস্তারিত পড়ুন
সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৩ নভেম্বব ২০২৬ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা -র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী , সাংবাদিক, সরকারী বেসরকারি পদস্থ কর্মকর্তা ও সুধিজন অংশগ্রহণ করেন। স্বদেশ’র নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় , প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসারবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধ এবং জলজ প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’ এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ীবিস্তারিত পড়ুন
মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। মাহদী আমিন বলেন, ‘আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।’ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালেরবিস্তারিত পড়ুন
জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে কনসার্ন ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতারবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চার সদস্য বিশিষ্ট এনসিপি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্মবিস্তারিত পড়ুন
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজার শিক্ষার্থী। সেই আবেদনের পর বদলে গেল ৩৩ হাজার ৩৪৯ জনের ফল। ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে আবেদনকারীদের প্রায় ৪৪ শতাংশের ফল বদলেছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেরবিস্তারিত পড়ুন
১৫ বছরের চুক্তি অনুমোদন
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির আওতায় সরকার অগ্রিম পাবে ৮১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

