নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম। ডিসেম্বরে তার (শেখ হাসিনার) দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা দেখা দেওয়ার মধ্যে এ মন্তব্য করেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেবিস্তারিত পড়ুন
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন। সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ কথা জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন
কে এই ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৯৯৬-৯৭ সালে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় একের পর এক আলোচিত হত্যাকাণ্ড ঘটছে। এসব ঘটনার সূত্র ধরে বারবার উঠে আসছিল একজনের নাম। তবে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। প্রচলিত ছিল, ছদ্মবেশে চলাফেরা করেন তিনি। পরনে থাকে বুলেটপ্রুফ জ্যাকেট। নাম শেখ মোহাম্মদ আসলাম, পরিচিতি ‘সুইডেন আসলাম’। ঢাকার একসময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম ছিলেন তিনি। দীর্ঘ চেষ্টা ও নানা পরিকল্পনার পর ১৯৯৭ সালেরবিস্তারিত পড়ুন
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমাবিস্তারিত পড়ুন
‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলবিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতি বলা হয়, সাম্প্রতিক দিনগুলোয় বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,বিস্তারিত পড়ুন
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল

জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে শাহা জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহবিস্তারিত পড়ুন
সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের শ্যামনগর উপজেলা প্রতিনিধি, দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরাো প্রধান বিলাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। সোমবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সুন্দরবনে এবারের রাসপূজা ও পুণ্যস্নানে পুণ্যার্থীর সংখ্যা কমে গেছে, ধস নেমেছে রাজস্ব আদায়েও। ২২ নভেম্বর (রোববার) থেকে ২৪ নভেম্বর তিন দিনের রাসপূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। এবছর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬টি ও কোবাদক স্টেশন থেকে ১টি, মোট ৭টি বোটে ২১১ জন পুণ্যার্থী ও ১৫ জন ক্রু রওনা দেন। ২২ নভেম্বরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত হয়ে যথাক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাহার উজ-জামান শিহাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সিরাজুম মুনির। কমিটির অন্যান্য পদের কথা উল্লেখ করে জানানো হয়, সিনিয়রবিস্তারিত পড়ুন

