নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সভাপতি মাসুদুল আলম দোহা, সম্পাদক ইব্রাহিম খলিল
শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার স্বাক্ষরে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টায় কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান ও অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন
শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধব স্তরে পৌঁছায়নি বলে এক সামাজিক নিরীক্ষায় উঠে এসেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এই বেহাল দশা নিরসনে জরুরি সংস্কার, বিশেষ বাজেট বরাদ্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার : প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা’ শীর্ষক ক্যাম্পেইনে এইবিস্তারিত পড়ুন
পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত

দেবহাটা উপজেলার জাতীয় ও দৈনিক পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ। ২০ নভেম্বর (শুক্রবার) বেলা ১১ টার সময় পারুলিয়া বদরতলা গামী চার রাস্তার মুখে পত্রিকা পরিবেশনের সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ ইজি বাইক এসে তাকে ধাক্কা মারলে পড়ে যেয়ে তার হাঁটুর মালার বাটি ফেটে যায়, অসুস্থ অবস্থায় সে নিজে বাড়িতে অবস্থান করছে। সকলের কাছে দোয়া চেয়েছেন দ্রুত যেন আল্লাহপাক তাকে সুস্থতা দান করেন। বর্তমানে তিনি পত্রিকা পরিবেশনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ীভাবে ডাস্টবিন স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’। ডাস্টবিন স্থাপনের পাশাপাশি ক্যাম্পাসের গাছের গায়ে সচেতনতামূলক ব্যানারও টানানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং যত্রতত্র ময়লা ফেলা রোধ করে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমটির উদ্বোধন করেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাইফুল ইসলাম সজল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা মহিলা কলেজ কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সভাপতি এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় সাইক্লোন শেল্টার নির্মাণের নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি উঠেছে। উপজেলার তরুণ সমাজ, সচেতন মহল ও গোপাখালী এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো দাবি ও প্রতিবাদ জানানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের এই মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়; বরং গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের ৩-৪টি গ্রামের শিশু-কিশোর, যুবসমাজ ও সাধারণবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাঁদের নিজ নিজ সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয়বিস্তারিত পড়ুন
তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই জানিয়ে তরুণদের এই খাতে এগিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইউরোপের অনেক দেশ এ খাতের বিকাশের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনিবিস্তারিত পড়ুন
বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী এসববিস্তারিত পড়ুন

