বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমি অপ্রতিরোধ্য’ : শ্রাবন্তী

টালিউডে সবসময় আলোচনায় থাকা অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জি অন্যতম। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত-সমালোচিত এই নায়িকা।

তবে সমালোচনা থোরাই কেয়ার করেন শ্রাবন্তী। কারণ সামাজিক মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন এ টালিউড কুইন। ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি মুহূর্তকেই নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন তিনি। আর সেখানেই ধরা পড়ে তার রূপের জেল্লা। ৩৫ বছর বয়সেও একইভাবে নিজেকে তুলে ধরেন শ্রাবন্তী।

সম্প্রতি ওয়েস্টার্ন বোল্ড পোশাকে ধরা দিয়েছেন এ অভিনেত্রী। পাহাড়ের কোলে সকালের মিষ্টি রোদ গায়ে মেখে ফটোশ্যুট করলেন এ নায়িকা। আর সেই ছবি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। এ ছবিগুলোতে শ্রাবন্তীর পরনে রয়েছে থাইস্লটি ফ্লোরাল প্রিন্টেড গাউন।

কানে ম্যাচিং ফ্লোরাল ডিজাইনের দুল এবং পায়ে সাদা রঙের হাইহিল গামবুট। আর এ পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে অভিনেত্রীর সৌন্দর‌্য। ঠিক যেন পাহাড়ের গায়ে একটা অলস সূর্যের মতো একটি গ্লাস-উইন্ডোতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আর হালকা শীতের আমেজে অভিনেত্রীর এই উষ্ণ ছবি যেন তার অনুরাগীদের মনে ঢেলে দিয়েছে এক টুকরো উষ্ণতার খোরাক।

তবে ছবির পাশাপাশি অভিনেত্রীর এ পোস্টে সব থেকে বেশি নজর কেড়েছে ক্যাপশনে। এ পোস্টারে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন— ‘আমি অপ্রতিরোধ্য’ চলতি বাংলায় যার অর্থ— ‘আমি থামতে রাজি নই’। ছবির পাশাপাশি অভিনেত্রীর অনবদ্য এবং মানানসই এ ক্যাপশনও বেশ নজর কেড়েছে তার অনুরাগীদের মনে।

এই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন— আপনি সত্যিই অপ্রতিরোধ্য। সবদিক সামলে আপনি সেই আগের মতোই আছেন।

আরও এক অনুরাগী লিখেছেন—এই পোশাকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কেউ কেউ আবার ছুড়ে দিয়েছেন নানা তিযর্ক মন্তব্যও।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস