শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল থেকে রুটি-রুজির সন্ধানে ঢাকায় গিয়ে প্রাণ গেল তরুণীর

নড়াইল থেকে রুটি-রুজির সন্ধানে ঢাকায় গিয়ে প্রাণ গেল তরুণীর। একটু ভালোভাবে বাঁচার তাগিদেই ঢাকায় গমন। রুটি-রুজির সন্ধানে রাজধানীতে গিয়ে বেসরকারি একটি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। কিছু দিনের মধ্যেই চাকরিতে যোগদানের কথা ছিল; কিন্তু ব্যাংকার হওয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমান রশিদা খানম (২৫)।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় দুর্ঘটনায় নিহত হন রশিদা খানম। তিনি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের আমজাদ বিশ্বাসের মেয়ে।

সোমবার সন্ধ্যায় তার লাশ এলাকায় পৌঁছলে হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহতের ভাই নুর ইসলাম বিশ্বাস জানান, রশিদা খানম সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সপ্তাহখানেক আগে চাকরির খোঁজে ঢাকায় যান।

এরপর একটি বেসরকারি ব্যাংকে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কিন্তু রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগ এলাকায় রেললাইনের পাশে বসে বন্ধুরাসহ ল্যাপটপে কিছু একটা করার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন। তার বন্ধুরা রেললাইন থেকে দ্রুত সরতে পারলেও চলন্ত ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে।

তিনি বলেন, এরপর বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বোন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সবরকম ত্যাগ স্বীকার করেছেন তাদের বাবা-মা। এ ঘটনার পর সব ওলটপালট হয়ে গেছে। আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী