বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়ের নাম প্রকাশ করলেন আলিয়া-রণবীর

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাদের মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই নামটি রেখেছেন রণবীরের মা নীতু কাপুর। একই সঙ্গে রাহা নামের অর্থও তুলে ধরেছেন আলিয়া।

সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ। সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হলো স্বস্তি। আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ ও স্বাধীনতাও।

মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে গত ৬ নভেম্বর মেয়ের জন্ম দেন আলিয়া ভাট। বিয়ের সাত মাসের মাথাতেই তার আর রণবীর কাপুরের কোল আলো করে আসে এই মেয়ে।

মেয়ের জন্মের পর থেকেই সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রণবীর ও আলিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ আবার বিয়ের সাত মাসে সন্তান জন্ম দেওয়ায় আলিয়ার সমালোচনাও করছেন।

সন্তান প্রসবের খবর জানিয়ে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলেন আলিয়া। সিংহ, সিংহী এবং শাবকের ছবির নিচে লেখা ছিল— আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে… ও এক মায়াবী কন্যা (লাল হৃদয়ের ইমোজি)। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা!! আলিয়া ও রণবীরের তরফে রইল অনেক অনেক ভালোবাসা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর