শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ সেপ্টেম্বর, ২০২০

করোনাকালে দূর্ভোগ কমাতে মানবতার সেবায় সেনাবাহিনী

করোনাকালে দূর্ভোগ কমাতে মানবতার সেবায় সেনাবাহিনী নানান কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে তাদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় অসহায় ও দুস্থ মানুষ এবং গর্ভবতী নারীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর ২০২০ (রবিবার) রাজবাড়ী সদর উপজেলায় সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সর্বমোট ০৫ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার এবং স্থানীয় ডাক্তারের সমন্বয়ে গর্ভবতী নারীদের জন্য একটি অস্থায়ী ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ২০১ জন গর্ভবতী নারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আগত সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার, সাবান এবং ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা।

এছাড়াও করোনা মোকাবেলায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, খুলনার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা