বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার পর ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল-ভক্তরা

ফিফার টুইটে আবারও জায়গা পেল বাংলাদেশ। এবার তারা টুইট করল ব্রাজিল-সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি। গতকাল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ।

স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করেছে ফিফা।

সাধারণত প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জার্সি গায়ে, পতাকা হাতে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা।

অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। সন্ধ্যা হতেই টিএসসি, হাজি মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচে।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই দলই শিরোপাপ্রত্যাশী। দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। গতকাল রাতের ম্যাচে ৮৩ মিনিটে কাসিমিরোর গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। মূলত এই গোল হয়েই তাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে।

অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে মেসির দল। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন