বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল

গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার আপ দল হিসাবে পরের রাউন্ডে যাবে ব্রাজিল, তার উপরই সূচি নির্ভর করছে সেলেসাওদের। ব্রাজিল অবস্থান করছে গ্রুপ জি-তে।

শীর্ষে থেকে শেষ করলে আগামী ৫ ডিসেম্বরে ‘এইচ’ গ্রুপের রানার্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। সোমবার রাতে পর্তুগাল জেতার পর গ্রুপ এইচ-এর প্রথম স্থান পাওয়া দল হিসাবে তাদের থাকা প্রায় নিশ্চিত।

দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারে উরুগুয়ে বা ঘানা। এই দল শেষ দুই ম্যাচ খেলবে। যেহেতু তারা আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। তবে উরুগুয়ের কাছে মাত্র এক পয়েন্ট থাকায় তাদের জিততেই হবে।

ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে হারে এবং সুইজারল্যান্ড যদি বড় ব্যবধানে সার্বিয়াকে হারায়, তাহলে ব্রাজিল হবে গ্রুপের দ্বিতীয়। সেক্ষেত্রে তাদের ‘এইচ’ গ্রুপের বিজয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে। সূচি অনুযায়ী সেই খেলা ৬ ডিসেম্বর।

তখন প্রায় নিশ্চিত যে পর্তুগালের সামনেই পড়তে পারেন নেইমাররা। অর্থাৎ পর্তুগাল কিংবা ঘানা এমনকি উরুগুয়ে কিংবা দক্ষিণ কোরিয়াকে এখনই বাদ দেয়া যাচ্ছে না।

‘এইচ’ গ্রুপে বর্তমানে শীর্ষে রয়েছে পর্তুগাল। ২ ম্যাচ খেলা রোনালদোদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ঘানার পয়েন্ট ৩। উরুগুয়ে ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে।

অন্যদিকে, এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। তাই উরুগুয়ে ও কোরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ কঠিন। সেক্ষেত্রে নক আউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে ঘানা ও পর্তুগালই বেশি এগিয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন