বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মিরা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর-২০২২) সকালে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর-২০২২) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মিরা খাতুন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্বজনেরা জানান- গত বুধবার দুপুরে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে সন্ধ্যায় বিষ পান করে। স্বজনরা টের পেয়ে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন- কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা স্পষ্ট না। ছাত্রীর বাবা-মা কিছু বলতে পারছেন না। তবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন- স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ওই ছাত্রীর মা তাকে বকাঝকা করেছেন। এ কারণে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই আরও বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরাদেহ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন