বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪জনকে আসামি করে মামলা দায়ের

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনায় ১৪জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে নিহত রেজওয়ানের মা জরিনা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা লতিফুর রহমান পলাশ, হত্যা মামলাসহ ১৩ মামলার আসামি সোহেল খানকে প্রধান আসামি করে মোট ১৪জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
সোহেল দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের
বদির খানের ছেলে।

সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া গ্রামের মৃত শেখ সাইফুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা রেজওয়ান বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় হাঁটছিলেন। এ সময় আসামিরা মোটরসাইকেলযোগে এসে রেজওয়ানের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান আরো জানান, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০জনকে আটক করে।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি