বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উন্নয়ন প্রচেষ্টার শিখন বিনিময় কর্মশালা

তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আওতায় শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আয়েজনে সাস এর প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তিনি উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আওতায় সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দুগ্ধ পল্লী হিসাবে খ্যাত জেয়ালা গ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে দুধ চলে যায়। কিন্তু এখানকার পরিবেশ স্বাস্থসম্মত ছিলো না। ওখানকার খামারিরা সচেতন ছিলো না। কিন্তু উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে আজ জেয়ালার পরিবেশে পরিবর্তন ঘটেছে। এই ধারা অব্যহাত রাখতে হবে। তাহলে আমরা এর সুফল পাবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন প্রমুখ।

কর্মশালায় অতিথিদের বক্তব্যে পরিবেশবান্ধন দুগ্ধ শিল্প গড়ে তোলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে এই এলাকায় দুগ্ধ শিল্প এগিয়ে নিতে হবে। খামারিদের বারবার প্রশিক্ষণের মাধ্যমে ধারাবাহিকতা বজায় বিষয় উঠে আসে।

একই রকম সংবাদ সমূহ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন